তিন মোটরসাইকেলের সংঘর্ষ। আহত ৫।
ওভারটেক করতে গিয়ে ৩ মোটরসাইকেলের সংঘর্ষ।প্রায় ৩০ মিটার স্লিপ করে অটোরিকশার সাথে ধাক্কা।
৯ এপ্রিল, বৃহস্পতিবার, দুপুর ১২ টার দিকে হাতিবান্ধা TTC এর সামনে হাতিবান্ধাগামী ৩ টি মোটরসাইকেল দ্রুত গতিতে একে অন্যকে ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষ ঘটে।
অটোরিকশার যাত্রী ছিলাম আমি। দেখি তিনটা মোটরসাইকেল দ্রুত গতিতে হাতিবান্ধার দিকে আসতেছে। হঠাৎ একটা মোটরসাইকেল আর একটা মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটা গিয়ে আর একটা মোটরসাইকেল ধাক্কা দেয়।
ঘটনা স্থলে একটা মোটরসাইকেল দুমড়ে মুচড়ে প্রায় ৩০ মিটার স্লিপ করে অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে থেমে যায়। এ ঘটনায় তিন মোটরসাইকেলের ৫ জন আহত।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিবান্ধা মেডিকেলে পাঠায়।তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তবে অটোরিকশার সাথে ধাক্কা খেলেও তেমন কোনো ক্ষতি হয়নি। অটোরিকশার এক যাত্রী সামান্য ব্যাথা পেয়েছে।
পরে হাতিবান্ধা থানা থেকে পুলিশ এসে মোটরসাইকেল গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় তদন্ত চলছে।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
