মিয়ানমার–থাইল্যান্ড–মালয়েশিয়া–ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৯৪ কম্পন

বাংলাদেশের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী দেশগুলোও কেঁপে উঠল।

বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতকাল মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে মোট ৯৪টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল সকালে মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা থাইল্যান্ডের বিভিন্ন অংশেও অনুভূত হয়। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, মিয়ানমারের স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, আন্দামান সাগরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। 

 একই দিন ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে ৫.২ মাত্রার আরেক ভূকম্পন আঘাত হানে, যা হালমাহেরা অঞ্চলে অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রও ছিল ১০ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং কয়েক শত মানুষ আহত হন। এর পরদিন শনিবার দেশে আরও তিন দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে দুই শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং কয়েক শত মানুষ আহত হন। এর পরদিন শনিবার দেশে আরও তিন দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূকম্পন সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রও ছিল ১০ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি

২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প বিশ্বজুড়ে।

আর্থকোয়াকট্র্যাকার ডটকমের তথ্য মতে, শুধু গত এক দিনেই বিশ্বজুড়ে ৯১টি কম্পন রেকর্ড হয়েছে। গত ৭ দিনে মোট ৮৫২টি ভূমিকম্প পর্যবেক্ষণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post